পোস্টগুলি

আরটিফিসিয়াল ইন্টালিজেন্স (AI) বা যান্ত্রিক বুদ্ধি কি? কোথায় চলেছি আমরা ?

ছবি
  সৌজন্যে Gabriella Mueller আপনি বন্ধুর বাড়ী থেকে নিজের বাড়ী ফিরছেন । পকেট থেকে মুঠোফোণ বার করে আপনি উবের অ্যাপ খুলে গাড়ী ডাকলেন । আপনার লোকেশান বা অবস্থান ফোনের জানা আছে । নিজের বাড়ীর ঠিকানা টা কেবল দিয়ে দিলেন । ১০ মিনিটের মধ্যে গাড়ী আপনার কাছে চলে এলো ।   আর তার কিছুক্ষণের মধ্যে উবের আপনার গন্তব্য স্থলে পৌঁছে দিল ঠিক বাড়ীর সামনে ।   কাউকে রাস্তা জিজ্ঞেস করতে হল না ।   কাউকে ‘কোন বাড়ীটা দাদা’ বলে প্রশ্ন করতে হোল না । কয়েক বছর আগেও এটা অকল্পনীয় ছিল । কিন্তু এখন এটা খুব সাধারন ব্যাপার । কথা হচ্ছে উবের এর গাড়ী এসব করছে কি করে ? এখানেই আসছে যান্ত্রিক বুদ্ধি বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ।   উবেরের সফ্টওয়্যারের সমস্ত মানচিত্র দেওয়া আছে । তার আছে রাস্তা চেনার ক্ষমতা| উবের আরো জানে কোথায় জ্যাম হোতে পারে বা না পারে| আছে আপনি গারিতে চড়লেন বা নামলেন কিনা বোঝার বুদ্ধি । সবই হচ্ছে যান্ত্রিক বা কৃত্রিম বুদ্ধিতে । এই সবের ফলে গাড়িতে যাত্রার অনেক পরিশ্রম বেঁচে যাচ্ছে যেটা সাধারন ট্যাক্সি বা গাড়ীতে গেলে আপনাকে করতে হোত । উবের আরো অনেক কিছু করে যান্ত্রিক বুদ্ধিতে ...